শনিবার, ১১ জুন, ২০১১

গুগল আর্থে নিজের ছবি

নিজের এলাকাকে বা আপনার ক্যামেরায় তোলা ছবিটি তুলে ধরতে পারেন বিশ্বের কাছে। আপনার ভালো লাগা যে কোনো প্রকৃতির ছবি আপলোড করতে পারেন। panoramio.com তে ছবিটি আপলোড করে ম্যাপিং করে দিন। কর্তৃপক্ষ ছবিটি যাচাই করে গুগল আর্থের জন্য নির্বাচন করবে। প্রায় এক মাস পর সে ছবিটি গুগল আর্থে দেখা যাবে। ছবি আপলোড করার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো পারসোনাল ছবি আপলোড করা যাবে না। যেমন নিজের ছবি, বন্ধুর ছবি ইত্যাদি। শুধু প্রাকৃতিক দৃশ্য, স্কুল কলেজ, হাসপাতাল, রাস্তা, সেতু, কোনো ভালো নির্মাণ ইত্যাদি।